রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ও আইএমইউর উপাচার্যের সাক্ষাৎ 

আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০২:৪৮ পিএম


রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ও আইএমইউর উপাচার্যের সাক্ষাৎ 
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ড. দীন মোহাম্মদ নূরুল হক। রোববার (২৬ মে) সাক্ষাৎকালে উপাচার্য চিকিৎসাসহ বিএসএমএমইউ -এর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত  প্রতিষ্ঠান। এখানে রোগীদের উন্নত চিকিৎসা ও সেবার  বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রোগীরা যাতে বিদেশে না গিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা করাতে উৎসাহী হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। 

রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিএসএমএমইউ-এর সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএমইউ) উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রশীদ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে সে বিষয়ে প্রাধান্য দিতে হবে। 

শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তিসহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission