মুকেশ আম্বানি দ্বিতীয়, এশিয়ার শীর্ষ ধনী কে?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুন ২০২৪ , ১২:১৫ এএম


মুকেশ আম্বানি দ্বিতীয়, এশিয়ার শীর্ষ ধনী কে?
ফাইল ছবি

এশিয়ার শীর্ষ ধনীর তকমা হারালেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তাকে সরিয়ে আবারও এশিয়ার শীর্ষ ধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানি।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) জেফারিসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, গৌতম আদানি ১১১ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ বিলিয়নে। 

বিজ্ঞাপন

এনডিটিভি খবরে বলা হয়েছে, এই প্রতিবেদনের পর শেয়ারবাজারে ইতিবাচক সাড়া পায় আদানি গ্রুপের সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি, যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৪ লাখ কোটি রুপিতে। 

এর আগে, ২০২৩ সালের জানুয়ারি মাসে বিশ্বের ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। ওই সময় প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের পর এ ঘটনা ঘটে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission