টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুলাই ২০২৪ , ০৯:০১ এএম


টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
ফাইল ছবি।

মাসিক কর্মসূচির অংশ হিসেবে জুলাই মাসের জন্য আজ (৮ জুলাই) থেকে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

ভর্তুকি মূল্যে সারাদেশে এক কোটি পরিবার কার্ডধারীদের মধ্যে এই পণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি।

টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আনসার ক্যাম্প মাঠ-সংলগ্ন কড়াইল টিঅ্যান্ডটি কলোনিতে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন।

এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

টিসিবি আরও জানায়, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। 

এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission