রুপার দামেও রেকর্ড

আরটিভি নিউজ

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ০৯:৫০ পিএম


রুপার দামেও রেকর্ড
ফাইল ছবি

স্বর্ণের পর এবার রুপারও নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৬৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি রুপার দাম ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রুপার নতুন এ দাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়। 

বিজ্ঞাপন

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৮৩ টাকায়।
 
আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission