নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ০৪:৫০ পিএম


নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা
ছবি : সংগৃহীত

নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৫৯ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।

সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।

নিয়মানুযায়ী পরে তাদেরকে পদায়ন করা হবে। ‘জাতীয় বেতন-স্কেল, ২০১৫’ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission