১৫ বছর চাকরি করলেই মিলবে পেনশন

আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৩৬ পিএম


১৫ বছর চাকরি করলেই মিলবে পেনশন
ফাইল ছবি

সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, তবে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদন জমা দেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির সারসংক্ষেপ প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য ১৫ বছর চাকরি করার পর অবসর গ্রহণের সুযোগ দেওয়া হবে ও তাদের সব সুবিধা, পেনশন, প্রদান করা হবে। এই প্রস্তাব কর্মজীবনের পথে পরিবর্তন করতে চাওয়া কর্মীদের জন্য একটি সুযোগ হিসেবে কাজ করবে।

আরেকটি সুপারিশ হলো, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) পাঠানোর বিধান বাতিল করা।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি কর্মচারীরা ২৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে পেনশনসহ সব অবসর সুবিধা পান। এ ছাড়া ২৫ বছর চাকরি করার পর সরকার যদি কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠায়, তাহলে তাদেরও পেনশন সুবিধা প্রদান করা হয়।

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission