বাংলাদেশে ইপিজেড স্থাপন করতে চায় আমিরাত

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৩৬ এএম


বাংলাদেশে ইপিজেড স্থাপন করতে চায় আমিরাত
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানিয়েছেন বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সম্মেলনস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে আমিরাতের বাণিজ্যমন্ত্রী ইপিজেড স্থাপনে তার ইচ্ছার কথা জানান। প্রধান উপদেষ্টা নীতিগতভাবে পৃথক ইপিজেড স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছেন।

শফিকুল আলম জানান, ইপিজেড নির্মিত হলে আমিরাতের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে। এর ফলে দেশে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

প্রেস সচিব আরও জানান, এদিন অধ্যাপক ইউনূস দুবাইয়ে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। প্রবাসীরা তাদের ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission