গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা মাজহারুলের সদস্যপদ স্থগিত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৫:৫৪ পিএম


গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা মাজহারুলের সদস্যপদ স্থগিত
ফাইল ছবি

ভুল তথ্য ছড়িয়ে মব উসকে দেওয়ার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় সংগঠনটি এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যপদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission