স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৫:৩৬ পিএম


স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ৯ দিন জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ-সংক্রান্ত একটি নোটিশ স্মৃতিসৌধের মূল ফটকে টানিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

নোটিশে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিআইপি নিরাপত্তার জন্য ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত থাকবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিকরা শ্রদ্ধা জানাবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

তিনি জানান, এ সময় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য বর্ধন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission