গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল আরও ৩ মাস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১১:১৮ এএম


গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো আরও ৩ মাস
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই হিসাবে সময় বাড়ল আরও ৩ মাস। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময় বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের বাড়তি মেয়াদ ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।  এটি গত ১৫ মার্চ থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বিজ্ঞাপন

'কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬' অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনা তদন্তে গত ২৭ আগস্ট কমিশন গঠন করেছিল সরকার।  পরে ১৫ সেপ্টেম্বর কমিশনের দায়িত্বে ও প্রতিবেদন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনা হয়।

পাঁচ সদস্যেরএ কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

তদন্ত সম্পন্ন করে তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল কমিশনের।  পরে সময় বাড়ানো হয়।  সেই সময় গত ১৪ মার্চ শেষ হয়।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission