ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৪:৩৫ এএম


ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পাঠানো আনুষ্ঠানিক এক চিঠিতে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তার বন্ধু অধ্যাপক ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানান।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার বন্ধু প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে লেখেন, বাংলাদেশের সংস্কারের জন্য আপনার দৃঢ় প্রচেষ্টাকে আমি গভীর আগ্রহ ও প্রশংসার সাথে অনুসরণ করেছি।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার শুভেচ্ছা বার্তায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’ থেকে দুটি চরণ উদ্ধৃত করে বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন। 

মহৎ প্রচেষ্টায় আমরা দৃঢ় বন্ধু এবং অংশীদার হিসেবে থাকব থাকবেন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আপনার নেতৃত্বে, বাংলাদেশ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রকৃত সুযোগ পেয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য আপনার প্রচেষ্টায় মালয়েশিয়া সম্পূর্ণরূপে সমর্থন করে। এই মহৎ প্রচেষ্টায় আমরা দৃঢ় বন্ধু এবং অংশীদার হিসেবে থাকব।

বিজ্ঞাপন

ড. ইউনূসের দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে আনোয়ার ইব্রাহিম বলেন, জুলাই মাসে আপনার মালয়েশিয়া সফরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং আমাদের জাতিগুলোর পারস্পরিক সমৃদ্ধির জন্য সহযোগিতা করার সুযোগ করে দেবে। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission