সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ

আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ১১:৫৪ এএম


সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ
ফাইল ছবি

দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সেটাই সংস্কারের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।   

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। 

আলী রীয়াজ বলেন, সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। 

বিজ্ঞাপন

এ সময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য খেলাফত মজলিসের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

ed

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১০টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission