পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৩৯

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ০৫:৩২ পিএম


পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৩৯
ফাইল ছবি।

সারাদেশে ১৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামি। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৪০ জন। এ সময় বিদেশি পিস্তল, রিভলবার, এলজি, গুলি, বন্দুক উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

ইনামুল হক সাগর বলেন, ২৮ এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৪০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৩৩৯ জনকে।

অভিযানের সময় দেশীয় তৈরি একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ৮ রাউন্ড তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, দুটি রামদা, দেশীয় অস্ত্র একটি, একনলা বন্দুক একটি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন ইনামুল হক সাগর।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission