ইতালি যেতে আগ্রহীদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ০৬:৩২ পিএম


লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইতালি সরকার লিগ্যাল চ্যানেলে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টার সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসির সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, তারা (ইতালি) বলেছেন বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রমী। সে কারণে তারা আমাদের দেশ থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে লোক নিতে আগ্রহী। অন্যদেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা, সেটাতে তারা নিরুৎসাহিত করেছে। আমরা তাদের বলেছি- এতদিন যারা এই লাইনে গিয়েছে তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ইতালিতে কী পরিমাণ বাংলাদেশি শ্রমিক আছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত সংখ্যাটা তো আমি বলতে পারব না। শুনেছি সেখানে লাখখানেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ওনারা নতুন করে লোক নেবে, তবে প্রোপার চ্যানেলে যেতে হবে।

জাহাঙ্গীর আলম বলেন, আমরা কিছু বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বলেছি। বিশেষ করে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য তারা একমত হয়েছেন। তারা আমাদের সহযোগিতা করবেন।  

বিজ্ঞাপন

ইতালি কী ধরনের সহযোগিতা দেবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা মূলত আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য প্রশিক্ষণ দেবে।

সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার (৪ মে) রাতে এ ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করছে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন, তাদের ওপর কিছু দিন পরপর হামলা হচ্ছে এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার সংখ্যা কমে আসছে। আস্তে আস্তে এটা কমে যাবে। যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে আগেই যেন ধরতে পারি, সেই ব্যবস্থা আমরা করব।

আরটিভি/একে/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission