ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি যেদিন থেকে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ১০:০২ এএম


ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ
ফাইল ছবি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

রেলওয়ের মহাপরিচলক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি এক বৈঠকে আগামী ২১ মে থেকে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট। এ ছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

যাত্রীদের সুবিধার্থে এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। 

বাংলাদেশ রেলওয়ে আরও জানায়, ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। এ ছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রীম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮ জুনের টিকিট বিক্রয় করা হবে।

আরটিভি/আরএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission