ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক আজ

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৪:৫৩ এএম


ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক আজ
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরমানথা ক্রিস্টিয়ানা নাসির। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরমানথা ক্রিস্টিয়ানা নাসির আজ সোমবার (২ জুন) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রোববার ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী নাসির। সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তারা দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। এক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করতে পারেন।

জানা গেছে, ঢাকা সফরকালে ইন্দোনেশিয়ার উপমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission