শেখ হাসিনার পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন প্রেস সচিব

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০১:০১ এএম


শেখ হাসিনার পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডের ছবি। ছবি: সংগৃহীত

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেওয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিজেই জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। ‘বাংলাদেশ বিপ্লব’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি। 

পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। সেখানে দেখা যায়, দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (Agence France-Presse) ব্যুরো প্রধান ছিলেন। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission