বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৪৫৪

আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৪:৩০ পিএম


বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৪৫৪
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১ হাজার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত। এ ছাড়া অন্য ঘটনায় ৪৫১ জন গ্রেপ্তার হয়েছেন।    

রোববার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় ৪৫১ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৫৪ জনকে।

এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ছয়টি, ডেগার ২৫টি, হাসুয়া একটি, বার্মিচ টিপ চাকু একটি, ছোরা দুটি, ২.২ এম এম গুলি ২০টি উদ্ধার করা হয়েছে।

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission