ঢাকায় চাঁদার টাকাসহ দুই চাঁদাবাজকে হাতেনাতে ধরেছে সেনাবাহিনী

আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ১১:১১ পিএম


ঢাকায় চাঁদার টাকাসহ দুই চাঁদাবাজকে হাতেনাতে ধরেছে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে দুজন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

রোরবার (১৩ জুলাই) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

পোস্টে জানানো হয়- শনিবার (১২ জুলাই) আনুমানিক রাত ৮টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় চাঁদা আদায়ের টাকাসহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেপ্তার হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন- মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম।

অন্যদিকে, শনিবার বিকেল ৩টায় উত্তরা-১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান এবং মো. রিপন।

বিজ্ঞাপন

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission