পুলিশের অসহযোগিতাকে দায়ী করলেন উপদেষ্টা আসিফ নজরুল

আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৭:১২ পিএম


পুলিশের অসহযোগিতাকে দায়ি করলেন উপদেষ্টা আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৫ বছর শেখ হাসিনা তার মতো করে পুলিশকে সাজিয়েছে, তারা পুরোপুরি সহযোগিতা করবে এটা আশা করা যায় না।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা-ভাঙচুরের পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, আমরা যে পুলিশ বাহিনী নিয়ে কাজ শুরু করেছি, সেই পুলিশ আওয়ামী সরকারের নিয়োগ করা। তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করছে না। শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এত বড় একটা গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটা অবনতি হওয়ার আশঙ্কা করা হয়েছিল তা হয়নি। যারাই এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। আজ এনসিপির সঙ্গে যা করা হয়েছে তা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতা। আমরা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করবো না। পুলিশসহ যাদেরই এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আরটিভি/এএইচ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission