বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৬১ জন

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৩:৪২ পিএম


বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,২৬১ জন
ফাইল ছবি।

সারাদেশে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ জন এবং অন্যান্য ঘটনায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৪৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫১২ জন। মোট ১,২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission