দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না: আলী রীয়াজ

আরটিভি নিউজ

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ০৬:০৪ পিএম


দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না: আলী রীয়াজ
ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না। তার জন্যই এর নাম অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন- আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের নিশ্চয়ই মনে আছে এক বছর আগের ঘটনা। জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে সাবেক প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন। সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা কে কী বলেছিলেন-তা আপনারা জানেন। এটা সাংবাদিকতা! ওটাকে কি আমি সাংবাদিকতা বলবো? রক্ষা করবো তাকে, আপনি বলুন আমাকে।
 
বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা : অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ বিষয়ক সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা ঢাল হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করলে স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব নয় বলে মন্তব্য করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমি বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করি- গত ১৬ বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কেনো সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না, যারা আসলে গত ১৬ বছরকে রিভিউ করলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের মধ্যে বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নগুলো-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে), যাই বলুন, দলীয়ভাবে বিভক্ত হতে হতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন। শুধু তাই না, এই প্রশ্নগুলো আমরা করবো না? তারপর বলবো-সাংবাদিকতার জন্য অন্যের কাছে চাইবো। চাইবো অবশ্যই চাইবো।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশের একটি সম্পাদক পরিষদের পাল্টা বিকল্প হিসেবে দাঁড় করানো হয়েছে রাজনীতির জন্য। প্লেইন অ্যান্ড সিম্পল জিনিস-সেটা রাজনীতির জন্য দলীয় বিবেচনায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সারা বিশ্বে কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের সময় নতুন সামাজিক শক্তিগুলোর উদ্ভব ঘটে। তারা সংঘাতে জড়িয়ে পড়ে এবং কখনো কখনো তা ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। দেশেও তার কিছু প্রতিফলন দেখা যাচ্ছে। তবে এ ধরনের ঘটনায় যে পরিমাণ সহিংসতা হয়, বাংলাদেশে তা হয়নি। সরকারও চেষ্টা করেছে, তবে আরও বেশি করা যেত।

সংলাপে উপস্থিত ছিলেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল), জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আসিফ বিন আলীসহ অনেকে।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission