খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ , ০৪:৩৪ পিএম


খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
ছবি-ড. ইউনূস ও বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

বিজ্ঞাপন

পরে ফুলেল শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব।

শুক্রবার (১৫ আগস্ট) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission