ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার সম্প্রসারণ হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

বাসস

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ , ১১:২১ এএম


ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার সম্প্রসারণ হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ফয়েজ আহমদ তৈয়্যব (ছবি: সংগৃহীত)

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কাজ বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

বুধবার (২০ আগস্ট) যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও একই স্থানে থাকা ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি পার্কটিতে নতুন ডেটা সেন্টারে নকশা, সাইট পরিদর্শন এবং প্রস্তাবিত ও বিদ্যমান ফেসিলিটির সার্বিক মান উন্নয়ন এবং অপারেশনাল এক্সিলেন্স বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। 

বিজ্ঞাপন

ফয়েজ আহমেদ তৈয়্যব আইটি পার্কের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পার্কের অব্যবহৃত ফ্যাসিলিটিতে যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে হ্যাকাথন, আইডিয়াথন, স্টার্টআপ ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে। 

তিনি বলেন, এসব আয়োজনের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেম পাইপলাইন তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

4775

এর বাইরে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ভেরিফিকেশন, সাইবার লিটারেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত সেমিনারের আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ হাইটেক পার্ক অথোরিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ফয়েজ আহমেদ তৈয়্যব যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে সেবা ডট এক্সওয়াইজেড এবং চালডাল ডট কমের কার্যক্রম পরিদর্শন করেন। 

বিকেলে যশোর সার্কিট হাউজে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। 

এ সময় বিনিয়োগকারীরা ভাড়া কমানোর দাবি করলে তাদের আশ্বস্ত করে ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ইতোমধ্যে এ ব্যাপারে কমিটি করা হয়েছে।

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission