ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার (২১ আগস্ট) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠক করে নির্বাচন কমিশন।
বৈঠকের বিরতির সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজ এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
তিনি আরও বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।
আরটিভি/আরএ




