‘খালেদাকে সাজা দেয়ার মাস্টারমাইন্ড এরশাদ’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ , ১২:২০ পিএম


‘খালেদাকে সাজা দেয়ার মাস্টারমাইন্ড এরশাদ’

খালেদা জিয়াকে সাজা দেয়ার মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বিশেষ দূত সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদ। খালেদা জিয়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার প্রতিহিংসার শিকার। তাই সরকারের নির্দেশে ‘মিথ্যা সাজানো ও ঘষামাজা করা’ মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশ- মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বিকেলে
--------------------------------------------------------

রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ জন্য সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের অংশের জন্য অনুমতি চেয়েছে দলটি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের পর এক সপ্তাহ কেটে গেলেও সরকারের নির্দেশে সার্টিফায়েড বা সত্যায়িত কপি দেয়া হচ্ছে না। 

বিএনপির এই নেতা বলেন, ‘জাল-জালিয়াতি ও ঘষামাজা করে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসনের রায় দিয়েছে সরকার। কারণ, মাত্র ১০ দিনের মধ্যে বিচারক ৬৩২ পৃষ্ঠার রায় লিখেছেন। অথচ নিয়ম অনুসারে সাত দিনের মধ্যে আসামিপক্ষকে রায়ের কপি দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না।’

বিজ্ঞাপন

‘সরকারের নির্দেশে খালেদা জিয়ার মামলার রায়ের কপি দেয়া হচ্ছে না। নিশ্চয় সরকারপ্রধানের নির্দেশে মনগড়া রায় সংশোধন করা হচ্ছে। আর সে জন্য রায়ের কপি দিতে বিলম্ব করা হচ্ছে,’ যোগ করেন রিজভী।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এসজে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission