‘খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালতের বিষয়’

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ , ১২:১৯ পিএম


‘খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালতের বিষয়’

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালত বলবেন। এটি আদালতের বিষয়। এতে রাজনীতির কিছু নেই। সরকারের কিছু করার নেই। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission