৪৭তম বিসিএসের ফল প্রকাশ হবে যেদিন

আরটিভি নিউজ

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:৫০ পিএম


৪৭তম বিসিএসের ফল প্রকাশ হবে যেদিন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

গত শুক্রবার দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছিল। আর এই পরীক্ষার ফলফল তৈরির কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফল তৈরির কাজ শেষ হলে এদিনই ফল প্রকাশ করা হতে পারে। আর শেষ করতে না পারলে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) এ বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। রোববারের মধ্যে ফল প্রকাশিত হবে। আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হলে এদিন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিকে আগামী রোববারের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে বিসিএস প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড গড়বে পিএসসি। 

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞাপন

৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission