ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা

আরটিভি নিউজ

রোববার, ১২ অক্টোবর ২০২৫ , ০৫:২৬ পিএম


ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে তিনি আবেদন করলে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এটি অনুমোদন করেন।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এনআইডি ডাটাবেজের তথ্যানুযায়ী, এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান ২-এর ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি এনআইডি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর ১৭ ফেব্রুয়ারি এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আবেদনটি অনুমোদন করেন। পরে ১৮ ফেব্রুয়ারি ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

আরটিভি/এমএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission