ভারতকে কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ , ০৫:৩৩ পিএম


ভারতকে কঠোর জবাব দেয়া হবে: পাকিস্তান

পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছে ভারত। শনিবার পাকিস্তানের লাহোরে এক অনুষ্ঠানে এ নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, আমরা তার কঠোর জবাব দেব। খবর জিও নিউজ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেলো বুধবার ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ১০ ফেব্রুয়ারি তার দেশের একটি সেনা ক্যাম্পের ওপর যে হামলা হয়েছে তার জবাব হিসেবে খুব তাড়াতাড়ি পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকসহ নানা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের জবাবে এহসান ইকবাল বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা করছি। পাকিস্তানের শত্রুরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অনেক বেশি সময় ব্যয় করছে এবং আমাদের প্রতিবেশি দেশ সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে। কিন্তু তাদের জানা উচিত আমরা শক্ত জবাব দেব।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল আরও বলেন, আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তান রাজনৈতিক চাপ মোকাবেলা করছে।

তিনি বলেন, পাক-মার্কিন সম্পর্ক আফগানিস্তানে শান্তির উৎস হতে পারে। কিন্তু দেশ দুটির মধ্যে আস্থার ঘাটতি এ সম্ভাবনা ধ্বংস করে দেবে। আর এতে সন্ত্রাসীরা লাভবান হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission