বছরের শেষে টানা তিন দিনের সরকারি ছুটি

আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৬:৪৯ পিএম


বছর শেষে টানা তিন দিনের সরকারি ছুটি
ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে টানা তিন দিনের বিশ্রামের সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনে সরকারি ছুটি রয়েছে। পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে অফিসগুলো তিনদিন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বর্তমানে বছরের ছুটির ক্যালেন্ডারে দু’টি সাধারণ ছুটি বাকি রয়েছে। নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি থাকছে না। তবে ডিসেম্বর মাসের দুই ছুটির মধ্যে বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে এই টানা তিন দিনের বিরতি নিশ্চিত করেছে সরকারি কর্মচারীদের জন্য। এর আগে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবসের ছুটি ছিল।

অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করা হয়েছে। আগামী বছরের মোট সরকারি ছুটির সংখ্যা ২৮ দিন, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে কার্যকরী ছুটি হবে ১৯ দিন।

বিজ্ঞাপন

সরকারি চাকরিজীবীরা বছরের শেষের এই টানা ছুটিতে বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission