চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে তুলতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা

আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৫:৫০ পিএম


চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে তুলতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা
সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার ইয়ার্ড ও বে টার্মিনাল এলাকায় তিনটি স্থাপনা উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে তুলতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। একইসঙ্গে দেশের ক্ষতি হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। 

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার ইয়ার্ড ও বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনালসহ তিনটি স্থাপনা উদ্বোধন শেষে এসব কথা বলেন নৌ উপদেষ্টা।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, বন্দরকে এগিয়ে নিতে হবে। বন্দরকে এগিয়ে নেওয়ার মতো আমাদের সর্বোচ্চ সক্ষমতা এখানে দেখা যাচ্ছে। যারা সমালোচনা করছেন, তাদের যদি বলি গত ১৭ বছর কথা বলেননি কেন? এই ১৭ বছরে যখন বন্দরে লুটপাট চলছিল, তখন তো কথা বলেননি।

বিজ্ঞাপন

এ সময় নৌ উপদেষ্টা আশ্বাস দেন, দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে তুলতেই বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন।
 
তিনি আরও বলেন, আমি এখানে আছি, মরব এখানেই। দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। ব্যবসায়ীরা যেন সুবিধা পান, সেটিই আমাদের লক্ষ্য।

চট্টগ্রাম বন্দরে কনটেইনার রাখার সক্ষমতা ৫৬ হাজার টিইইউএস থেকে ১০ হাজার বেড়ে ৬৬ হাজারে উন্নীত হবে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, যারা ব্যবসা করেন, তাদের জন্য লালদিয়ার চর টার্মিনাল বড় সুযোগ। ১০ হাজার কনটেইনার রাখার সক্ষমতা বাড়বে।
 
বন্দরের ট্যারিফ বাড়ানো প্রসঙ্গে এরপর তিনি বলেন, ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি যেহেতু আদালতে আছে, এ নিয়ে মন্তব্য করতে চাই না। আদালতে ট্যারিফ বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission