সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয়

আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৮:১১ পিএম


সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমাল স্বাস্থ্য মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনরায় বিন্যাস করা হয়েছে। এ পরিবর্তনের পর মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে তিনটি কলেজে কিছু আসন বাড়ানো হয়েছে। এতে মোট আসন কমেছে ৩৫৫টি।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের (চিকিৎসা শিক্ষা-১) সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ।

পুনরায় বিন্যাসে ২৫টি করে আসন কমানোর তালিকায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিকেল কলেজ। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

আর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৩০টি থেকে পাঁচটি কমিয়ে আসন নির্ধারণ করা হয়েছে ২২৫টি। হবিগঞ্জ মেডিকেল কলেজের আসন কমিয়ে করা হয়েছে ৫০টি। নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজের আসনও ২৫টি করে কমিয়ে ৫০টি করা হয়েছে।

এদিকে তিনটি কলেজে আবার আসন বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫টি করে বাড়িয়ে ১২৫ এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে আসন নির্ধারণ করা হয়েছে ১০০টি।

বিজ্ঞাপন

তবে অন্যান্য সরকারি মেডিকেল কলেজের আসন অপরিবর্তিত রাখা হয়েছে। কুমিল্লা, খুলনা, বগুড়া শহিদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে আসন রয়েছে ২০০টি করে। 

এ ছাড়াও পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর এবং মুগদা মেডিকেল কলেজে আসন ১০০টি করে। গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে আসন নির্ধারণ করা হয়েছে ৭৫টি।

এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, আসন পুনরায় বিন্যাসের লক্ষ্য হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা এবং কলেজগুলোর সক্ষমতার সঙ্গে শিক্ষার্থীসংখ্যা সমন্বয় করা। এই পরিবর্তন সরকারি মেডিকেল কলেজে পড়ালেখার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তাদের।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission