আর কোনো পর্নে দেখা যাবে না মিয়া খলিফাকে

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ০১ মার্চ ২০১৮ , ০৮:২১ পিএম


আর কোনো পর্নে দেখা যাবে না মিয়া খলিফাকে

আর কোনো পর্নে দেখা যাবে না বলে জানালেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্ন অভিনেত্রী মিয়া খলিফা।

সাবেক সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি।

লেবাননে জন্মানো এই অভিনেত্রী বলেন, যখন আইএসের পক্ষ থেকে মৃত্যুর হুমকি আসতে থাকে, তখন সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই আমাকে সরে আসতে হয়।

তিনি বলেন, খুব দ্রুতই আমি জনপ্রিয়তা পেয়ে যাই। বিষয়টি আমি বেশ উপভোগও করতাম। শেষমেশ যেটা করতে হয়েছে, তা করতে চাইনি আমি। এর প্রতিবাদ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি । আমাকে পরাজয় মেনে নিতে হয়েছে।

জেদ করে পর্ন তৈরির সিদ্ধান্তটা ভুল ছিল বলে মনে করেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। এর ফলে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে এখন অনুতপ্ত তিনি। এখন একটি স্পোর্টস শোতে হোস্ট হিসেবে কাজ করছেন বলেও জানান মিয়া খলিফা।

লেবাননের এক খ্রিস্টান পরিবারে জন্মান খলিফা। ১০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ধীরে ধীরে পর্নজগতে পা রাখেন তিনি। একপর্যায়ে হয়ে ওঠেন বিশ্বের প্রথম সারির পর্ন অভিনেত্রীদের একজন।

২০১৫ সালে একটি পর্নে হিজাব পরা খলিফাকে দেখা যায়। এজন্যই তাকে হুমকি দেয় আইএস।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission