আজ ইসির সঙ্গে আরও ১২ রাজনৈতিক দলের সংলাপ

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৮:৪১ এএম


আজ ইসির সঙ্গে আরও ১২ রাজনৈতিক দলের সংলাপ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ করছে। 

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হবে, যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

প্রথম পর্বে ছয়টি রাজনৈতিক দল অংশ নেবে— গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

বিজ্ঞাপন

বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নেবে আরও ছয়টি দল— বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরও পড়ুন

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম দিনে দুই পর্বে ১২টি দলের সঙ্গে মতবিনিময়ের পর আজকের সূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; আর প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission