চিকিৎসার জন্য ৬ জুলাই যোদ্ধাকে থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০১:১১ পিএম


চিকিৎসার জন্য ৬ জুলাই যোদ্ধাকে থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে আহত ৬ জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠাচ্ছে সরকার।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে তাদের সহযাত্রীসহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে নেওয়ার অনুমোদন দেওয়া হয়।

আহত শিক্ষার্থীরা হচ্ছেন— মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন এবং মো. মিজান মিয়া। প্রত্যেকের সঙ্গে তাদের ভাইও সহযাত্রী হিসেবে থাইল্যান্ড যাবেন।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, তারা দেশ ছাড়ার দিন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশে ফিরে ৭ দিনের মধ্যে তাদের মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে।

প্রত্যেককে চিকিৎসা বাবদ ২০ লাখ করে মোট ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আদেশে আরও জানানো হয়েছে, বিদেশে অবস্থানের সময় রোগী ও সহযাত্রীদের শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission