শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০১:২২ পিএম


শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিজ্ঞাপন

সোমবার রাতে দেওয়া বিবৃতিতে সংস্থাটির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের সময় যেসব গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, সেগুলোর দায়ীদের ন্যায়সংগতভাবে বিচারের আওতায় আনা জরুরি। ভুক্তভোগীরা ন্যায়বিচার চান, অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে দেয়। কোনো ন্যায়বিচার ব্যবস্থায় এর (মৃত্যুদণ্ডের) স্থান নেই।

২০২৪ সালের আন্দোলনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত ও হাজারো আহত হওয়ার ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিচারপ্রক্রিয়া হওয়া উচিত উল্লেখ করে অ্যামনেস্টি আরও জানায়, ২০২৪ সালের জুলাইয়ের ভুক্তভোগীদের আরও ভালো বিচার প্রাপ্য। বাংলাদেশের এমন একটি ন্যায়বিচার প্রক্রিয়া প্রয়োজন, যা সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে এবং যা মৃত্যুদণ্ডের মাধ্যমে আরও বেশি মানবাধিকার লঙ্ঘন ঘটাবে না।

বিজ্ঞাপন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো ক্ষেত্রেই মৃত্যুদণ্ড সমর্থন করে না জানিয়ে বিবৃতিতে বলা হয়, অপরাধের ধরন বা পরিস্থিতি, ব্যক্তির দোষ বা নির্দোষ হওয়া অথবা রাষ্ট্র যে পদ্ধতিতে ফাঁসি কার্যকর করে, কোনো ক্ষেত্রেই তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না।

প্রসঙ্গত, অপরাধের চূড়ান্ত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বে যেকোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে সমর্থন করে না এই সংস্থাটি। তাই দীর্ঘ বছর ধরে অ্যামনেস্টি বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের বিলোপ চায়। তারা দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডকে চূড়ান্ত অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে প্রচার করে আসছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারে থাকা অবস্থায় বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতন ইত্যাদি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে ধারাবাহিক বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেসময় শেখ হাসিনা ও তার সরকার এসব বিবৃতিকে ‘টাকার বিনিময়ে’ বিএনপি-জামায়াতের প্রচার করা বলে উল্লেখ করতো। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission