নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি

আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ১১:৩৩ এএম


নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রম শুরু করেছে। এবার শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে এবং সময় সাশ্রয় করতে অনলাইন পদ্ধতিতে চালান নিষ্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। স্মারকে বলা হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের বই মুদ্রণ ও সরবরাহ কাজ শুরু করেছে।

এ ছাড়া জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে। মুদ্রণ প্রতিষ্ঠান থেকে পাঠ্যপুস্তক গ্রহণ এবং সরবরাহের ক্ষেত্রে এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুসরণ করতে হবে এবং বই গ্রহণের পর দ্রুত অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে।

সাপ্তাহিক ছুটির দিনেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে।

অনলাইন চালান ব্যবস্থাপনার জন্য জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের https://nctb.ihealthscreen.org ঠিকানায় প্রবেশ করে ‘Chalan Management’ সেকশনে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চালানের অনুমোদন দিতে হবে বলে স্মারকে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এভাবে সরবরাহ প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission