পে-স্কেলের ফাঁস হওয়া সুপারিশ নিয়ে যা বলছে কমিশন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৮:৪১ পিএম


পে-স্কেলের ফাঁস হওয়া সুপারিশ নিয়ে যা বলছে কমিশন
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে জাতীয় বেতন কমিশন। এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পে-স্কেলের নিয়ে ১৫ পৃষ্ঠার একটি ‘সুপারিশপত্র’ ছড়িয়ে পড়েছে। তবে এই সুপারিশেকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন।

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া সুপারিশে চাকরিজীবীদের গ্রেড ২০টিই রাখা হয়েছে। ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে, তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে জানিয়েছে কমিশন।

কমিশন জানিয়েছে, বেতনস্কেলের খসড়া সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম-লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে বলেন, যে ১৫ পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, সেটি কমিশনের তৈরি নয়। এমন কোনো নথি আমাদের কাছে নেই। এটি ভুয়া এবং বিভ্রান্তিকর।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে। আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে। আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে। ফলে যে সুপারিশ ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া।

এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। উপদেষ্টার এমন মন্তব্য ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

তাই আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission