ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৩:৫১ পিএম


ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু
ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার ক্ষয়ক্ষতি জানতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সকালে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নগরীর কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরপরই দুর্ঘটনা-সংক্রান্ত সার্বিক তথ্য আদান-প্রদানের জন্য জরুরি এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা-সংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- 
মোবাইল- ০১৭০০-৭১৬৬৭৮
ফোন-  ০২-৪১০৫১০৬৫

জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission