বাংলাদেশে ভূমিকম্পের ঘটনায় যা বলল জাতিসংঘ

আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১০:০৮ পিএম


বাংলাদেশে ভূমিকম্পের ঘটনায় যা বলল জাতিসংঘ
সংগৃহীত ছবি

বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, তারা ঢাকায় ভূমিকম্পের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পোস্টে লেখা হয়, আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন ও নরসিংদীতে ৫ জন নিহত হয়েছেন।  এছাড়াও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission