ঢাকায় পৌঁছেই ভূমিকম্পে হতাহতের খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ১১:৩২ এএম


ঢাকায় পৌঁছেই ভূমিকম্পে হতাহতের খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে নামার পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে বাংলাদেশে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন ভুটানের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে একটি অস্থায়ী সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ দফা তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission