পোস্টাল ভোট, নিবন্ধন করেছেন ৮ হাজার প্রবাসী

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ১২:৪২ পিএম


পোস্টাল ভোট, নিবন্ধন করছেন ৮ হাজার প্রবাসী
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম তিন দিনেই বিশ্বের ২৯টি দেশ থেকে মোট ৮ হাজার ২০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত অ্যাপের নিবন্ধন তথ্য অনুসারে, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৫৮১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬২০ জন।

এই তিন দিনে নিবন্ধনকারীদের প্রায় অর্ধেকই দক্ষিণ কোরিয়া প্রবাসী, যেখানে দক্ষিণ কোরিয়া থেকে ৩ হাজার ৭৯৩ জন নিবন্ধন করেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন এসেছে জাপান থেকে, যার সংখ্যা এক হাজার ৪৫ জন।

বিজ্ঞাপন

এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে এক হাজার জন, চীন থেকে ৬৫৬ জন, মিশর থেকে ২২৫ জন এবং লিবিয়া থেকে ১৫৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসী বাংলাদেশি ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) এই অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। ২৩ নভেম্বর এ পর্বের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

বাকি দেশগুলোতে থাকা প্রবাসী ভোটাররা ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। প্রতিটি অঞ্চলের জন্যই পাঁচদিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে।

পাশাপাশি দেশের ভেতরে থাকা তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তারা নিবন্ধন করতে পারবেন। বাদ পড়া প্রবাসীরাও এসময় নিবন্ধন করতে পারবেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission