মক ভোটেই জানান দিবে কেন্দ্র বাড়বে কি না: ইসি সচিব

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৫০ এএম


মক ভোটেই জানান দিবে কেন্দ্র বাড়বে কি না: ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ঢাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোট চলছে। এই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকালে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোট পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কি না, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কি না এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সকাল ৮টায় ভোট শুরুর কথা থাকলেও শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। এই ভোট দুপুর ১২টা পর্যন্ত চলবে। এতে নারী-পুরুষ মিলে ৫০০ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মক ভোটে দীর্ঘ লাইন না থাকলেও দু-একজন করে ভোটার আসছেন। জাতীয় নির্বাচনের ব্যালটে তেমন কোনো সমস্যা না হলেও গণভোটের ব্যালট পড়ার মতো যথেষ্ট সময় পাওয়া যায়নি। ফলে গণভোট সম্পর্কে ভালোভাবে না জেনেও অনেকে হ্যাঁ বা না ভোটে সিল মারছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission