ডিসেম্বরে পে-কমিশনের প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি

আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৮ পিএম


ডিসেম্বরে পে-কমিশনের প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি
ডিসেম্বরে পে-কমিশনের প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি। ছবি: সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন ডিসেম্বরের মধ্যে জারি না হলে আগামী ১০ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশ।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা বরাবর পাঠানো এক স্মারকলিপিতে এ সতর্কবার্তা জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় বেতন কমিশন–২০২৫ নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও সুপারিশ চূড়ান্তকরণের পর্যায়ে এসে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে ন্যায্য দাবি বাস্তবায়ন নিয়ে কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন

সংগঠনটির দাবি, বিদ্যমান ২০ গ্রেডকে ভেঙে পুনর্গঠন করে ১০টি ধাপে নামিয়ে আনা এবং ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করা জরুরি। এভাবে বেতন বৈষম্য দূর হবে বলে মনে করে তারা।

এ ছাড়া তারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন, সচিবালয় ভাতা, নবম পে-স্কেল বাস্তবায়ন ও সচিবালয় রেশন ভাতা প্রবর্তন।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া নিম্ন গ্রেডের কর্মচারীদের মানবেতর অবস্থায় ফেলে দিয়েছে। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সংগঠনটি স্পষ্ট করে জানায়, ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে এবং ১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে, আগামী ১০ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে তারা। 

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি জানায়, কর্মচারীদের ক্ষোভ প্রশমনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এখন অত্যন্ত জরুরি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission