দলিল ছাড়াই যেভাবে মাত্র ৫ তথ্যেই নিশ্চিত হবে জমির মালিকানা

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:২৫ এএম


দলিল ছাড়াই যেভাবে মাত্র ৫ তথ্যেই নিশ্চিত হবে জমির মালিকানা
ছবি: সংগৃহীত

জমির দলিল হারালেও আর চিন্তার কারণ নেই। বাংলাদেশে জমির মালিকানা প্রমাণ করার জন্য শুধু দলিলের ওপর নির্ভর করতে হবে না। সুপ্রিম কোর্টের রায় এবং বর্তমান ভূমি ব্যবস্থার আলোকে পাঁচটি গুরুত্বপূর্ণ নথিপত্র থাকলেই আপনি আইনি স্বীকৃতি পেতে পারেন।

বিজ্ঞাপন

জমির মালিকানা প্রমাণ করার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নথি:

খতিয়ান (CS, SA, RS, BS ইত্যাদি)
সরকারি জরিপ অনুযায়ী জমির মালিকানা, দাগ নম্বর, পরিমাণ, সীমানা ও খাজনা সম্পর্কিত নথি। এটি ঐতিহাসিক মালিকানার প্রধান প্রমাণ।

বিজ্ঞাপন
 

নামজারি/খারিজ (Mutation Record)
জমি ক্রয় বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে নিজের নামে রেকর্ডভুক্ত করা হয়। এতে সরকারি খতিয়ানে আপনার নাম উঠে আসে।

বিজ্ঞাপন
 

ভোগদখলের প্রমাণ
চাষ বা বসবাসের মাধ্যমে জমি ব্যবহার করার ইতিহাসও মালিকানা প্রমাণ হিসেবে বিবেচিত হয়। আইনি ভাষায় এটিকে প্রকৃত, গঠনমূলক ও যৌথ দখলের স্বীকৃতি বলা হয়।

বিজ্ঞাপন

খাজনার রশিদ (Tax Receipt)
নিয়মিত খাজনা পরিশোধ করা জমির বৈধ মালিকানার বড় প্রমাণ। বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধের রশিদ সংগ্রহও সম্ভব।

ডিসিআর (Duplicate Carbon Receipt)
দলিল ছাড়াও নামজারির ভিত্তিতে পাওয়া ডিসিআর জমির সরকারি রেকর্ডে মালিকানা পরিবর্তনের বৈধ দলিল হিসেবে কাজ করে।

পরিবারে জমি বণ্টন না হলে এবং পূর্বপুরুষদের দখলে জমি থাকলেও, রেকর্ড একাধিক ভাইয়ের নামে থাকলে অন্য ভাই-বোনদের আইনি অধিকার থাকবে। বাটোয়ারা মামলা করলে আইন অনুযায়ী অংশ আদায় করা সম্ভব।

অতিরিক্ত নথি ও হলফনামা যা প্রয়োজন হতে পারে:

  • জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট

     
  • নাম সংশোধনের হলফনামা

     
  • ধর্ম পরিবর্তনের হলফনামা

     
  • বিবাহ/তালাক সম্পর্কিত হলফনামা

     
  • কোড ম্যারেজ বা যৌথ বিবাহের হলফনামা
    এই হলফনামা বা এফিডেভিট নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

     

দলিল না থাকলেও যদি এই পাঁচটি গুরুত্বপূর্ণ কাগজপত্র—খতিয়ান, নামজারি, ভোগদখল, খাজনা রশিদ ও ডিসিআর—থাকে, তবে আপনি আইনিভাবে জমির বৈধ মালিক হিসেবে স্বীকৃত হবেন। তবে সবসময় মনে রাখতে হবে, ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে আইনজীবী বা স্থানীয় সহকারী কমিশনার-ভূমির সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission