কাঁধে থাকা শিশুটি শহীদ হাদির সন্তান নয়, জানা গেল পরিচয়

আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৮ পিএম


কাঁধে থাকা শিশুটি শহীদ হাদির সন্তান নয়, জানা গেল পরিচয়
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, জুলাইযুদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির কাঁধে বসে আছে এক ছোট্ট শিশু। ছবিটি ঘিরে অনেকেই ফেসবুকে দাবি করেন, শিশুটি হাদির সন্তান। তবে অনুসন্ধানে জানা গেছে, ওই শিশুটি শহীদ হাদির সন্তান নয়।

বিজ্ঞাপন

শিশুটির নাম ওমায়েত। সে তার বাবা–মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। ওমায়েতের বাবা নিয়মিতভাবে শরিফ ওসমান হাদির সঙ্গে দেখা করতে যেতেন। এমনই একদিন শিশুটিকে আদর করে কাঁধে বসিয়ে ছবি তোলেন হাদি। হাদির মৃত্যুর পর সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভুলভাবে শিশুটিকে তার সন্তান হিসেবে পরিচয় করানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজি জানান, শিশুটি শহীদ হাদির সন্তান নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিশুটি আজও তার বাবার সঙ্গে ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছে। আগেও সে তার বাবার সঙ্গে হাদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসত। হাদি ভাইয়ের মৃত্যুর পর ছবিটি ভাইরাল হলেও শিশুটি তার সন্তান নয়।

তিনি আরও বলেন, আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। সেদিন আদর করে হাদি ভাই ওকে কাঁধে নিয়েছিলেন। অনেকেই ভুল করে শিশুটিকে তার সন্তান ভেবেছেন। তবে আমরা বিশ্বাস করি, এই শিশুই ভবিষ্যতের হাদি হয়ে উঠবে। শিশুটির বাবা সবার কাছে দোয়া চেয়েছেন হাদি ভাইয়ের বিপ্লবী আদর্শে যেন তার সন্তান গড়ে ওঠে।

বিজ্ঞাপন

এদিকে শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।

এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে শুরু হওয়া জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে বিকেল ৩টার দিকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

আরও পড়ুন

আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission