ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারিতে সিজার বেশি: স্বাস্থ্যের ডিজি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে গর্ভবতী মায়েদের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের (সিজারিয়ান ডেলিভারি) হার কমলেও বেসরকারি হাসপাতালগুলোতে সিজারিয়ান অপারেশন বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

তিনি আরও বলেন, বর্তমানে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বিশ্বব্যাপী আলোচনার বিষয়। উন্নত দেশগুলোতে এর হার কম হলেও উন্নয়নশীল দেশে বেশি। বাংলাদেশে এই সংখ্যা গ্রামে কম, শহরে বেশি। সরকারি হাসপাতালে কম বেসরকারি হাসপাতালে বেশি।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল: অপ্রয়োজনীয় সিজার আর নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ডা. জাফর বলেন, একদিকে মানুষ চায় পেইনলেস ডেলিভারি ও নিরাপদ সন্তান। আবার অন্যদিকে নরমাল ডেলিভারির জন্য কোথাও দীর্ঘ লাইনও দেখা যায়। কখনো কোনো দুর্ঘটনা ঘটলে সেটাকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। তাই আমাদের দায়িত্ব হলো সেবাগ্রহীতাদের সঠিক তথ্য দেওয়া, তাদের সচেতন করা এবং সম্পৃক্ত করা। জনগণকে সঙ্গে না নিলে কোনো প্রকল্পই সফল হবে না।

তিনি বলেন, সেবাদানকারীদের শুধু সংখ্যা বাড়ালেই হবে না, দক্ষতা ও গুণগত মান বাড়াতে হবে। আমরা ইতোমধ্যে জাতীয় নির্দেশিকা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করেছি। এখন প্রয়োজন এটার সঠিক বাস্তবায়ন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সবসময় বলেন—যা আছে, তা দিয়েই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমাদের প্রয়োজন সমন্বয়, ইন্টিগ্রেশন, রেজিলিয়েন্স ও টেকসই ব্যবস্থা।

তিনি বলেন, আমরা অনেকদিন একই পথ ধরে হাঁটছি, দিন শেষে মনে হয় আমরা খুব বেশি এগোতে পারিনি। এখানেই আমাদের দুর্বলতা। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়।

এই সময় তিনি দেশে ১৪ হাজার ক্লিনিকের মধ্যে আট হাজারের নিবন্ধন নেই এবং তারা নবায়ন করেনি বলেও উল্লেখ করেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির