আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণ হবে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। ভোটারদের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আশা করা হচ্ছে।
ভোট দিতে যাওয়ার আগে জানা প্রয়োজন: ভোটকেন্দ্র ও ভোটার ক্রমিক নম্বর,‘Smart Election Management BD’ অ্যাপ থেকে (গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে)
হটলাইন: ১০৫ নম্বরে কল করে, অপারেটরের সঙ্গে কথা বলার জন্য ৯ চাপতে হবে, প্রয়োজনীয় তথ্য: এনআইডি নম্বর ও জন্মতারিখ, এসএমএস: ‘PC NID’ লিখে ১০৫ এ পাঠাতে হবে, এছাড়া ওয়েবসাইট, উপজেলা/জেলা নির্বাচন অফিস বা ভোটকেন্দ্র থেকেও তথ্য পাওয়া যাবে
ভোটকেন্দ্রে যাওয়া ও প্রক্রিয়া:
জাতীয় পরিচয়পত্র (NID) সঙ্গে রাখা উচিৎ, তবে বাধ্যতামূলক নয়, কোনো দাহ্য পদার্থ বা অস্ত্র কেন্দ্রে প্রবেশের সময় নেওয়া যাবে না। ভোটার নাম ও ক্রমিক নম্বর যাচাইয়ের পর বাম হাতের আঙুলে কালির দাগ দেওয়া হবে, ভোটারকে দুটি ব্যালটপেপার (সংসদ ও গণভোট) দেওয়া হবে,গোপন কক্ষে গিয়ে ব্যালট পেপারে রাবার স্ট্যাম্প দিয়ে ভোট দিতে হবে,ব্যালট ভাঁজ করে নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলা জরুরি ও
ভোট শেষে দ্রুত কেন্দ্র ত্যাগ করা উচিৎ।
এবারের নির্বাচন ইভিএম নয়, কেবল কাগজের ব্যালট ও ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র তথ্য ও প্রশাসনিক সহায়তার জন্য।
পরিসংখ্যান:
সংসদীয় আসন: ২৯৯টি, অংশগ্রহণকারী রাজনৈতিক দল: ৫১টি, মোট প্রার্থী: ২,০৩৪ জন (স্বতন্ত্র প্রার্থী ২৭৫), ভোট কেন্দ্র: ৪২,৭৭৯টি,মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১,৭৯৩ জন।
পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ২৫,৩৬১
নারী: ৬ কোটি ২৮ লাখ ৮৫,২০০
তৃতীয় লিঙ্গ: ১,২৩২
ভোটাররা তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারবেন।
আরটিভি/এসকে




