ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গ্যাসের স্বল্পচাপ কতক্ষণ থাকবে, জানালো তিতাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ও এর আশপাশের এলাকায় এখন তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। রান্নার চুলা ও সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্পের চাকা—সব জায়গায় চলছে ভোগান্তি। এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

রাজধানীর তেজগাঁও এলাকার সিএনজি স্টেশনগুলোতে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। চালকদের অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত। কিন্তু গ্যাসের চাপ না থাকায় চাহিদামতো গ্যাস নিতে পারছেন না তারা।

একজন সিএনজিচালক বলেন, গ্যাসের কোনো চাপ নেই। যেখানে ২৫০ টাকার গ্যাস নেওয়া যেত, সেখানে এখন নিতে পারছি ৫০ বা ৬০ টাকার। কোনো কোনো স্টেশনে গ্যাস মিলছেই না। কর্মীরা জানান, গত কয়েক মাস ধরেই চাপ কম, তবে গত দুই দিন ধরে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। একটি গ্যাস স্টেশনের একজন কর্মী বলেন, দুই দিন আগে ২০০ প্রেশার ছিল, এখন আছে ১০০।

আরও পড়ুন

এদিকে অনেক এলাকায় বাসাবাড়িতেও গ্যাস মিলছে না। রাজধানীর যেসব এলাকায় সাধারণত স্বাভাবিক সরবরাহ থাকে, সেখানেও গ্যাসের চাপ কমেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। রাজধানীর একজন বাসিন্দা বলেন, গতকাল থেকেই গ্যাসের চাপ খুবই কম। আজকে সমস্যা আরও বেড়ে গেছে। সকালে ভাত রান্না করতেই লেগেছে এক ঘণ্টা। তরকারি রান্নায় সময় লাগছে প্রায় দেড় থেকে দুই ঘণ্টার বেশী।

দেশে দৈনিক ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় ২ হাজার ৮০০ মিলিয়ন। এর মধ্যে দুই টার্মিনালে আমদানির এলএনজি থেকে আসে ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট। কিন্তু গত রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে যাওয়ায় এলএনজি সরবরাহ নেমেছে ৬০০ মিলিয়ন ঘনফুটে।

তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) কাজী সাইদুল হাসান বলেন, আমাদের দেশীয় গ্যাসের সরবরাহ এখন কিছুটা কম। এলএনজি আমদানির ক্ষেত্রেও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে।

গ্যাসের চাপ কমায় শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে বিএনপি সরকারের আমলে সফলভাবে প্রত্যাবাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আরও পড়ুন
তিতাস-২৮ কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু
দুই বছর পর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
১৩৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস, এসএসসি পাসেই আবেদন
তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা